ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

৭ নভেম্বর ১৯৭৫ সালের ঘটনা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী ও সাধারণ জনতার এক ঐতিহাসিক প্রতিরোধ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করলেও পরবর্তী সময়ে বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়, যা জনগণ মেনে নেয়নি। শনিবার (৭ নভেম্বর) ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও জেলা পরিষদের প্রশাসক এম এ মসজিদের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির পর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাশেদ খান বলেন, ১৮ বছর ধরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। বর্তমানে বিএনপি সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে এই দিবসটি পালিত হচ্ছে।

তিনি অতীতে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস উল্লেখ করে বলেন, ৭ নভেম্বরের ঘটনাটি ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সিপাহী ও জনতা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করলেন বিডা চেয়ারম্যান

৭ নভেম্বর: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধ

আপলোড সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬