ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাবন্দী স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই নারী ফুলবাড়িয়া থানায় অভিযুক্ত হযরত আলী মণ্ডলকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর মারামারির একটি মামলায় ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন এবং ২০ অক্টোবর বেলা ১১টার দিকে তাকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তিনি ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, হযরত আলী নিয়মিত তাদের বাড়িতে আসতেন এবং ঘটনার দিন তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে মোবাইলে ভিডিও রেকর্ড করেন, যা পরে ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ভিডিওতে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখা গেছে। মামলার পর হযরত আলী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানান, ভিডিওটি দেখে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬