ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে যুবদল কর্মী কাওসার হাওলাদারের হত্যাকাণ্ড, পুলিশ তদন্ত শুরু করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। কাওসার প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে খালের পানিতে লাফ দেন, পরে আশ্রয় নেন পাশের একটি বাড়িতে। কিন্তু সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র দুর্বৃত্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার ও তার সহযোগী রাশেদ আমিনসহ কয়েকজন যুবক একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে হামলাকারীরা এসে তাদের ওপর হামলা চালায়। কাওসার ও রাশেদ হামলাকারীদের হাত থেকে বাঁচতে খালের পানিতে লাফ দেন এবং পরে হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন।

হামলাকারীরা ওই বাড়িতে ঢুকে কাওসারকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাশেদ আমিন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কাওসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ হামলার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

বরিশালে যুবদল কর্মী কাওসার হাওলাদারের হত্যাকাণ্ড, পুলিশ তদন্ত শুরু করেছে

আপলোড সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬