ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের নিরাপত্তায় ছাড় নেই: আব্দুল হাই সাইফুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি শুক্রবার (২৩ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীর প্রতি শাসন, স্নেহ ও যত্নের সীমারেখা থাকা প্রয়োজন। বিশেষত ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে এই নৈতিকতা আরও কঠোর হওয়া উচিত। তিনি বলেন, ‘পিতার মতো’ কিংবা ‘বড় ভাইয়ের মতো’ পরিচয় সীমালঙ্ঘনের বৈধতা দিতে পারে না।

আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তদন্তের আগেই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর। এতে অপরাধের বিচার বাধাগ্রস্ত হয় এবং প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নষ্ট হয়।

পোস্টের শেষে তিনি বলেন, ন্যায়বিচারের মানদণ্ড ব্যক্তি, পদ কিংবা প্রতিষ্ঠানভেদে বদলাতে পারে না। সব কথার শেষ কথা হলো, ‘নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই’ এটাই শেষ কথা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

সন্তানের নিরাপত্তায় ছাড় নেই: আব্দুল হাই সাইফুল্লাহ

আপলোড সময় : ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬