ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক বিপ্লবের আহ্বান আবদুস সালামের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সামাজিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক বিপ্লবের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নান্দনিক নাট্য সম্প্রদায়-এর ৪৯ বছর পূর্তি উৎসব উপলক্ষে এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, একটি জাতির পরিচয় তার সংস্কৃতি, সাহিত্য ও কৃষ্টির মধ্যে নিহিত। এসব দুর্বল হলে জাতি শক্তিশালী হতে পারে না। তিনি নাটক, গান, নৃত্যসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, গুণীজনদের যথাযথ মূল্যায়ন না করা এবং সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে না পারার কারণে সংস্কৃতি অঙ্গনে অবক্ষয় দেখা দিয়েছে। এর ফলে সমাজে মাদকাসক্তি, মা-বাবার প্রতি অসম্মান এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধের অভাবসহ নানা সমস্যা দেখা যাচ্ছে।

আবদুস সালাম বলেন, আগের প্রজন্মের দেশপ্রেমের সঙ্গে বর্তমান প্রজন্মের চিন্তা-চেতনার পার্থক্য তৈরি হয়েছে। এই ব্যবধান দূর করতে না পারলে সামাজিক অবক্ষয় থেকে বেরিয়ে আসা কঠিন হবে। তিনি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে দেখভাল করার এবং সমাজের বিত্তবানদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য প্রবীণ শিল্পীদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয় ঘটাতে হবে। আবদুস সালাম সিনেমা হল বন্ধ হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বিনোদনের সুযোগ সীমিত হয়ে পড়ছে, তাই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা দরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোটের পর পূজামণ্ডপে জামায়াত নেতাদের অনুপস্থিতি নিয়ে মন্তব্য মীর শাহে আলমের

সামাজিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক বিপ্লবের আহ্বান আবদুস সালামের

আপলোড সময় : ১২:১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬