ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আহ্বান: সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ২০২৬ এবং বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই এদেশের নাগরিক। সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে; কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে। এ সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব।

রাষ্ট্রপতি গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জন্য উৎসাহিত করেন।

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেন, যেন সকল ধর্মের মানুষ নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে আগত দর্শনার্থী ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

রাষ্ট্রপতির আহ্বান: সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠন

আপলোড সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬