ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দর সফরে প্রধানমন্ত্রী, ব্যবসায়ীদের নতুন আশা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলা বন্দর সফরে যাচ্ছেন। সফরটি ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের মতে, বন্দরের বিদ্যমান সক্ষমতা কাজে লাগানো এবং পণ্য পরিবহনে ব্যয় কমানোর জন্য দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর করা এখন জরুরি।

সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটির কার্যক্রম ও বন্দরসংলগ্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া তিনি হেলিকপ্টারে সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট ও বন্দর চ্যানেলের বিভিন্ন এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছেন। ১৭ বছর পর বিএনপি সরকারের গঠনের পর প্রধানমন্ত্রীর এটি প্রথম মোংলা বন্দর সফর।

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পাবে।

মোংলা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন বলেন, বন্দরের নাব্য রক্ষায় নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি খালাস করা পণ্য দ্রুত ও কম খরচে পরিবহনের ব্যবস্থা করতে হবে। তিনি জানান, এসব সমস্যার সমাধান হলে মোংলাকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের পরিসর বাড়বে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা। মোংলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার জানান, বিএনপির চেয়ারম্যান দেশ পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

মোংলা বন্দর সফরে প্রধানমন্ত্রী, ব্যবসায়ীদের নতুন আশা

আপলোড সময় : ০১:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬