ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি নেতা আক্তার ঢালীকে গুলি করে হত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএনপি নেতা আক্তার ঢালী (৬০) কে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটে মাত্র একমাস ২০ দিন আগে তার ছেলে জয় ঢালীকে হত্যার ঘটনার পর।

নিহত আক্তার ঢালী আইচগাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার ঢালী নিজ বাড়ির সামনে বসে ছিলেন, তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্তার ঢালীর শরীরে গুলির আঘাত রয়েছে এবং ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) গত ১৫ আগস্ট গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

খুলনায় বিএনপি নেতা আক্তার ঢালীকে গুলি করে হত্যা

আপলোড সময় : ১২:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬