ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পকেট খরচের টাকার জন্য চার মাসের ভাগ্নেকে বিক্রি, মামা গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা-পুলিশ পকেট খরচের টাকা জোগাড় করতে চার মাসের ভাগ্নেকে বিক্রি করার অভিযোগে জিয়ারুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে গ্রেফতার জিয়ারুল ইসলামকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকার মনোয়ার ইসলামের ছেলে।

বিক্রি হওয়া শিশুর নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার নেমতারা গ্রামের আল আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির সন্তান। পুলিশ জানায়, গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে জিয়ারুল ইসলাম গোপনে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এবং মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়।

শিশুটির বাবা-মা সন্ধ্যার পর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জিয়ারুল স্বীকার করেছে যে, সে ৬০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেছিল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মানবপাচার আইনে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

পকেট খরচের টাকার জন্য চার মাসের ভাগ্নেকে বিক্রি, মামা গ্রেফতার

আপলোড সময় : ১২:১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬