জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি পোস্টে এই অভিযোগ তোলেন। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বহিষ্কার সংক্রান্ত একটি পুরোনো নোটিশের ছবি যুক্ত করেন।
রাশেদ খাঁনের দাবি, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের সদস্য থাকাকালীন নাসীরুদ্দীনের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘ সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন এবং পরবর্তীতে এবি পার্টিতে যোগ দেন। রাশেদ খাঁন মন্তব্য করেন, এবি পার্টির নেতারা হয়তো এই ঘটনার বিষয়ে অবগত ছিলেন না।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, ‘গণঅভ্যুত্থানের কারণে নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চোর থেকে ছাগলচোরে পরিণত হওয়ার সুযোগ পেয়েছে।’
অনলাইন ডেক্স 























