ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি ২০২৭

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বনির্ধারিত তারিখে সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। সাক্ষাৎকালে সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় সমাবর্তনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সমাবর্তনকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। অনুষ্ঠানস্থল, নিবন্ধন ও অনুষ্ঠানসূচি সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০২০ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তনে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হলে গ্র্যাজুয়েটদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি ২০২৭

আপলোড সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬