ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার সার্থকতা নিয়ে জামায়াত এমপি খালেকের বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

শিক্ষার সার্থকতা নিয়ে জামায়াত — সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানবতার সেবা করা। তিনি রোববার (২২ নভেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মাধ্যমে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তিনি উল্লেখ করেন, এসব নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন। ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, পানি ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করছে।

তিনি শিক্ষার সার্থকতা নিয়ে বলেন, “শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়িত হন, তাহলে তাঁর শিক্ষার কোনো মূল্য থাকে না। একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো।”

এ সময় তিনি বলেন, “আমরা এমন সন্তান চাই না, যারা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন পদে বসে ঘুষ ও দুর্নীতি করবে। আমরা চাই সোনার মানুষ, যারা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবে এবং জনগণের সেবা করবে।”

মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, পোশাক, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. রাকিব হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান, সাবেক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী শহীদ হাসান, ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী এবং অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে সেমিস্টারভিত্তিক ফলাফলে প্রথম স্থান অর্জনকারী ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের পবিত্র কোরআন, চাবির রিং, বিভিন্ন ইসলামি বই ও ছাত্রশিবিরের পরিচিতিমূলক সামগ্রী উপহার দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরিয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

শিক্ষার সার্থকতা নিয়ে জামায়াত এমপি খালেকের বক্তব্য

আপলোড সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬