ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে ৩০১ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদগুলো স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্বখাতে ১০ থেকে ২০ গ্রেডের অন্তর্ভুক্ত। আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন পদে মোট ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর, ফোরম্যান, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী সহ আরও অনেক পদ রয়েছে।

পদের জন্য বয়সসীমা ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিশেষ নির্দেশনা হিসেবে বলা হয়েছে, যারা ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সফরের সময়সীমা নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর কর্মসূচি: পররাষ্ট্র সচিব

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপলোড সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬