ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের একটি নোটিশের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে বর্তমানে ৪৪টি ডে-কেয়ার সেন্টার কার্যক্রম চালাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি ডে-কেয়ার সেন্টার রয়েছে এবং ঢাকা শহর ও তার বাইরেও ২০টি ডে-কেয়ার পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে ৬০টি নতুন ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম চলছে। এসব সেন্টারে ৪ হাজার ৫০টি ১৫ দিন থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।

বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টারও রয়েছে। মন্ত্রী জানান, আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং ১২টি নতুন সেন্টার শিগগিরই চালু করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬