ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় সরকারি জমিতে অফিস নির্মাণে সংঘর্ষ, ১৫ জন আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

গলাচিপায় বিরোধপূর্ণ সরকারি খাসজমিতে গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে কাওসার মৃধা (৪০), আবুবকর (২৯), শফিক (২৯), মনসুর (২৪), শাকিল (২৬), রেজাউল করিম (৩২), সামছুল আলম (২৮), শিহাব (২০), সুজন (২৫) রয়েছেন। আহতদের পটুয়াখালী ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদুরা বাজারে খোকন মৃধা ও বাবুল হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে সীমানা বিরোধ চলছিল। শুক্রবার গণঅধিকার পরিষদের লোকজন সরকারি জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাবুল হাওলাদারের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাবুল হাওলাদার জানান, তাদের ৪৬ শতাংশ জমি রয়েছে এবং গণঅধিকার নেতা এমদাদের নেতৃত্বে লোকজন তাদের ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধভাবে ঘর তুলতে যায়। অন্যদিকে, এমদাদ হোসেন দাবি করেন, বাবুল হাওলাদারের লোকজন হামলা চালিয়ে তাদের ১০ জন কর্মীকে আহত করেছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় সরকারি জমিতে অফিস নির্মাণে সংঘর্ষ, ১৫ জন আহত

আপলোড সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬