ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর অভিযোগে স্বামী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

জামালপুরের মাদারগঞ্জে এক স্বামী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় নারী নির্যাতনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে তার বিয়ে হয় ওবায়দুলের সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে। গত বছর স্বামীর একটি হাত বৈদ্যুতিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে রিক্তা তার চিকিৎসায় সহায়তা করেন।

রিক্তার অভিযোগ, সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক ও পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। কয়েক মাস আগে টিকটক ও পরকীয়ার বিষয়ে প্রতিবাদ করায় তিনি রান্না করা গরম ডাল ছুড়ে মারেন। চিকিৎসার পরও রিক্তার মুখের আকৃতি পরিবর্তিত হয়ে যায়।

গত সপ্তাহে ওবায়দুল তালাক দেন। পরে রিক্তা নারী নির্যাতনের মামলা দায়ের করেন। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেফতার করে। বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারের পর ওবায়দুল দাবি করেন, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে এবং তিনি কাজ করার সময় গরম পানিতে পড়ে যান। তিনি স্ত্রীর চিকিৎসার খরচ বহনের কথাও জানান। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু মোকাবেলায় কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

জামালপুরে গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর অভিযোগে স্বামী গ্রেফতার

আপলোড সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬