ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে মার্কিন জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে।

ফক্স নিউজের সূত্রে জানা যায়, হামলায় ইরানের চারটি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিকে আঘাত করেছে। হামলার ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে নাবিকদের মধ্যে শারীরিক আঘাতের ঘটনা ঘটে। আহতদের বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সময় জাহাজটিতে বেশ কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন। ইরানকে কেন্দ্র করে চলমান ছয় মাসব্যাপী সংঘাতের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালী বিশ্বজুড়ে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ, যেখানে বারবার মাইন পাতা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্যের জন্য আনাদোলুর অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও এ সংক্রান্ত প্রশ্নের জন্য সেন্টকমের সাথে যোগাযোগ করতে বলেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু মোকাবেলায় কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হরমুজে মার্কিন জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আপলোড সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬