নওগাঁর অজপাড়া গাঁ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও চাকরি জীবনে অনিশ্চয়তার মুখোমুখি হন।
চাকরি পেতে বিভিন্ন দপ্তরে চেষ্টা করলেও অন্ধ হওয়ায় তার জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধানমন্ত্রী তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে নির্দেশ দেন, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির উপস্থিতিতে শাকিল হোসেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র প্রদান করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের এমপি মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























