ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রাস্তায় নামা ‘ম্যাচিউর’ রাজনীতির প্রমাণ নয়: মাহফুজ আনাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াত জোটের রাস্তায় নামাকে ‘ম্যাচিউর’ রাজনীতির প্রমাণ হিসেবে দেখছেন না দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার কারণে রাস্তায় নামা ‘ইমমেচিওর’ সিদ্ধান্ত।

মাহফুজ আনাম বলেন, বিরোধীরা সরকারের দুর্বল অবস্থান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান সংকটের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর উচিত পরিস্থিতি বুঝে কাজ করা।

‘সম্পাদক কহেন’ পডকাস্টে তিনি বলেন, দেশের জন্য একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন। জামায়াতের অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা উচিত, রাস্তায় নামার আগে জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারকে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদের দাবিগুলো বিবেচনা করতে হবে। নির্বাচনের মাত্র পাঁচ-ছয় মাস বাকি থাকায় সরকারের বিরুদ্ধে ‘এক দফা’ আন্দোলন গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়।

মাহফুজ আনাম জামায়াতের বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন, তাদের কাছে কোনো প্রস্তাব নেই। তিনি সরকারের দায়িত্ব পালনের ওপর জোর দেন এবং বলেন, সরকারের মেজরিটি থাকার কারণে তাদেরকে দায়িত্বশীলতার প্রমাণ দিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

জামায়াতের রাস্তায় নামা ‘ম্যাচিউর’ রাজনীতির প্রমাণ নয়: মাহফুজ আনাম

আপলোড সময় : ১২:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬