ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন বা সংশোধিত হয়েছে, তাদের নতুন ফলাফল একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুনভাবে আবেদন করার সুযোগ পাচ্ছে এবং যারা পূর্বে আবেদন সম্পন্ন করেছেন, তারা চাইলে আবেদন সংশোধন করতে পারবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া, যারা ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেননি, তারাও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো: পছন্দক্রম পরিবর্তনের সুযোগ ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়, ভর্তি নিশ্চয়নের সময়সীমা ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত, মাইগ্রেশনের ফল প্রকাশ ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। নির্দেশিকা অনুসারে, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

আপলোড সময় : ১২:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬