ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

শরীয়তপুরের ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

মিছিলের কারণে প্রায় ২০ মিনিট সড়কে যান চলাচল ব্যাহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নড়িয়া উপজেলার গাগ্রিজোড়া এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করছেন। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান মিছিলে নেতৃত্ব দেন।

অন্য একটি ভিডিওতে জাজিরা উপজেলার তালতলা এলাকায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।

নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ মিছিলের বিষয়ে অবগত এবং ঘটনাস্থলে একটি দল কাজ করছে। ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ৬ সেপ্টেম্বর শরীয়তপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। একই দিনে তুলাশার এলাকায় যুবলীগের নেতা-কর্মীরাও মিছিল করেন। এসব মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

আপলোড সময় : ১২:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬