ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় নদীর তীরে ভেসে এলো বিশাল মৃত তিমি, দর্শনার্থীদের ভিড়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে একটি বিশাল মৃত তিমি ভেসে এসেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীর তীরে তিমিটির মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয় প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে নদীর তীরে আটকে পড়ে। সকালে কয়েকজন স্থানীয় নদীর তীরে বিশাল আকৃতির বস্তু দেখতে পেয়ে কাছে গেলে তিমিটির মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে মানুষ সেটি দেখতে আসতে শুরু করেন।

জেলা মৎস্য কর্মকর্তার মতে, পানির যেকোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে সাগর ও নদীর পানির পরিবেশ নিয়ে গবেষণা প্রয়োজন।

তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিমিটির দেহ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে দুর্গন্ধের কারণে আপাতত তিমিটির কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মাটিচাপা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে তিমিটির প্রজাতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার গুরুত্ব

বরগুনায় নদীর তীরে ভেসে এলো বিশাল মৃত তিমি, দর্শনার্থীদের ভিড়

আপলোড সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬