ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের বিদেশি ঋণের পরিশোধ রেকর্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ Time View

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া ঋণের চাপ সত্ত্বেও বর্তমান সরকার নিয়মিতভাবে এ দায় পরিশোধ করছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পরিশোধিত অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, এটি পাঁচ মাসের মধ্যে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ। গত বছরের একই সময়ে পরিশোধের পরিমাণ ছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার।

সরকারের নীতিনির্ধারকদের মতে, পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া বিদেশি ঋণের কিস্তি এখন পরিশোধযোগ্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই ঋণের চাপ বেড়ে গেছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে এবং বিনিয়োগের প্রত্যাশিত সুফল বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিচ্ছে।

বর্তমান সরকারের নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও ঋণদাতাদের কাছে দেশের আর্থিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সম্ভব হচ্ছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

বিএনপি সরকারের বিদেশি ঋণের পরিশোধ রেকর্ড

আপলোড সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬