ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যু ও কবর বাংলাদেশে হবে না: সারজিস আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ মঙ্গলবার বরগুনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নিয়ে বলেন, শেখ হাসিনার মৃত্যু এবং কবর-কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, শেখ হাসিনা ১৪০০ মানুষকে খুন করে একটি স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবেন না।

এদিনের কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা ১টার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে বলেন, অপরাধীদের আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়াশ্রমে পরিণত হবে।

এছাড়া, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় বিএনপির কোনো ভূমিকা না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সারজিস আলম বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সরকারি অব্যবস্থাপনার ফল।

তিনি তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেন এবং জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

শেখ হাসিনার মৃত্যু ও কবর বাংলাদেশে হবে না: সারজিস আলম

আপলোড সময় : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬