ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের ব্যালন ডি’অর মন্তব্যকে ‘বাচ্চাসুলভ’ বললেন ক্রিস্তফ দ্যুগারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

রিয়াল মাদ্রিদের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি'অর জয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ বছর ব্যালন ডি'অর জেতা তার জন্য অস্বাভাবিক কিছু নয় এবং তিনি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন।

এমবাপ্পে তার বক্তব্যে উল্লেখ করেন, ‘আমি এই গ্রীষ্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করেছি, তবে আমার পথচলা এখনও অনেক বাকি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবে খেললে মানুষ আপনার সঙ্গে ব্যক্তিগত পুরস্কারের নাম জুড়বেই।’

তবে এমবাপ্পের এই মন্তব্যকে ভালো চোখে দেখেননি ফ্রান্সের সাবেক স্ট্রাইকার ক্রিস্তফ দ্যুগারি। তিনি 'আরএমসি'-র পডকাস্টে বলেন, ‘এভাবে প্রকাশ্যে নিজের জন্য পুরস্কার দাবি করা অত্যন্ত বাচ্চাসুলভ ও করুণ কাজ।’

দ্যুগারি আরও বলেন, ‘এটি এমন একটি মৌসুম ছিল যেখানে কোনো খেলোয়াড়ই একক আধিপত্য দেখাতে পারেনি। কেউ এমন অলৌকিক পারফরম্যান্স দেখায়নি যার ওপর ভিত্তি করে বলা যায় পুরস্কারটি তারই প্রাপ্য।’

তিনি ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘এখনকার ফুটবল যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে, তা আমাকে হতাশ করে। এমবাপ্পের উচিত ছিল দলীয় সাফল্য ও সতীর্থদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্ত নিয়ে কথা বলা।’

অবশ্য দ্যুগারি এমবাপ্পের প্রতি কিছুটা সহানুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমন মানসিকতার সাথে একমত নই, তবে আমি বুঝি কেন এমবাপ্পে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় বলে মনে করেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

এমবাপ্পের ব্যালন ডি’অর মন্তব্যকে ‘বাচ্চাসুলভ’ বললেন ক্রিস্তফ দ্যুগারি

আপলোড সময় : ০২:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬