ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক জোরদারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার এবং রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও যুক্তরাজ্যের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতের প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে রয়েছে ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা, সি-ফুড ও ফুটওয়্যার। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ হাইকমিশন ঢাকা ও ইউকেইএফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের বাজারে বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জের পাশাপাশি বাণিজ্য অর্থায়ন ও এক্সপোর্ট ক্রেডিটের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। ইউকেইএফ সমর্থিত অর্থায়নের বাস্তব প্রয়োগ এবং সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, “আমরা বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার। যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ।”

বৈঠকে উঠে আসে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইউকেইএফের অন্যতম প্রধান অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে সহায়তা করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেবেন না: থালাপতি বিজয়

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক জোরদারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬