ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে তারা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এদিন দুপুরে এক পোস্টের মাধ্যমে সাক্ষাতের তথ্য জানায়। সাক্ষাৎকালে হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়, যা দুই দেশের গভীর বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠিত

আপলোড সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬