ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেএফসি বাংলাদেশে ২০ বছর পূর্তি উদযাপন করছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশে নিজেদের ২০ বছর উদযাপন করছে কেএফসি। ২০০৬ সালের সেপ্টেম্বরে গুলশানে প্রথম রেস্তোরাঁ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘ইয়াম!’ ব্র্যান্ডের সহযোগী প্রতিষ্ঠানটি।

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা কেএফসি এখন দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ (কিউএসআর) চেইন। বর্তমানে দেশের ৬টি প্রধান বিভাগে ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে বিস্তৃত রেস্টুরেন্ট নেটওয়ার্ক গড়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয় যা সময়ের সাথে দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশক ধরে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো ও গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।’

অনন্য রেসিপি, আন্তরিক গ্রাহকসেবা এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে কেএফসির তৃতীয় দশকের পথচলা শুরু। দুই দশকের এই স্মরণীয় মাইলফলক উদযাপনে বছরজুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর আয়োজনসহ নানা চমক নিয়ে আসছে কেএফসি বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

কেএফসি বাংলাদেশে ২০ বছর পূর্তি উদযাপন করছে

আপলোড সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬