ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে: ইসি সচিবের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলার সবগুলো ইউনিয়ন একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে, তবে কত ধাপে হবে তা এখনও নির্ধারণ হয়নি। তিনি বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো, আর বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে।’

ইসি সচিব আরও বলেন, তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে এবং এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি। স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে তিনি উল্লেখ করেন, ‘পোস্টার থাকবে না, যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে।’

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেবেন না: থালাপতি বিজয়

আসন্ন ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে: ইসি সচিবের ঘোষণা

আপলোড সময় : ০১:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬