ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাপান। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া।

বৈঠকে সাসাকাওয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ে তার ভূমিকার কথাও প্রধানমন্ত্রীকে জানান তিনি।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে সাসাকাওয়া বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করে বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।

সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি হতে সময় লাগছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেবেন না: থালাপতি বিজয়

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

আপলোড সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬