ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক পাঁচ দিনের রিমান্ডে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

রাজধানীর ফার্মগেট এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। এ ঘটনায় সোমবার আদালত তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মুবিন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের মধ্যে প্রবেশ করেন। তিনি প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছে গিয়ে হাত উঁচিয়ে সালাম দেন।

মুবিনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তার দেহতল্লাশি করা হয়, তবে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানিয়েছেন, মুবিনের আচরণ রহস্যজনক বলে উল্লেখ করা হয়েছে।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে মুবিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক পাঁচ দিনের রিমান্ডে

আপলোড সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬