ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি হস্তান্তর আইন পুনর্বিবেচনার দাবি জানালেন মামুনুল হক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’-কে ইসলামী শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দাতা যদি নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান করেন, তবে তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনি অধিকার থাকা উচিত।

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মামুনুল হক বলেন, নতুন আইন যেন কোনো ওয়ারিশকে শরিয়াহ নির্ধারিত অধিকার থেকে বঞ্চিত না করে, তা নিশ্চিত করতে হবে। তিনি বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন, তবে বলেন যে, সেই নিরাপত্তার নামে শরিয়াহর বিধানকে পাশ কাটানোর সুযোগ সৃষ্টি করা উচিত নয়।

মামুনুল হক বলেন, ইসলামে হেবা সম্পত্তি দানের একটি স্বতন্ত্র বিধান রয়েছে, যার নিজস্ব শরয়ি কাঠামো আছে। তিনি প্রশ্ন তোলেন, নতুন আইনে দাতার জীবদ্দশা পর্যন্ত সম্পত্তির ভোগ ও ব্যবহার তার কাছে রাখার ব্যবস্থা করা হলে প্রকৃত হস্তান্তর কতটা বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) হেবা ও সন্তানদের মধ্যে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন। মামুনুল হক আইনটির পক্ষে বক্তব্য রাখার সময় আইনমন্ত্রীর ইসলামী বিধান সম্পর্কে অজ্ঞতা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেন।

মাওলানা মামুনুল হক সংসদে পাস হওয়া আইনটির ১২২এ ও ১২২বি ধারা পুনর্বিবেচনা করে আলেম-উলামা ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান। তিনি বলেন, মানুষের তৈরি আইনকে আল্লাহর নির্ধারিত বিধানের বিকল্প হিসেবে দাঁড় করানোর বিরুদ্ধে সকল ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

সম্পত্তি হস্তান্তর আইন পুনর্বিবেচনার দাবি জানালেন মামুনুল হক

আপলোড সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬