ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের বিলবোর্ডে বিজ্ঞাপনের বদলে বিজ্ঞানীদের ছবি ও বাণী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

চীনের বিভিন্ন শহরের ব্যস্ততম সড়ক, শপিংমল ও সাবওয়ে স্টেশনের বিলবোর্ডগুলোতে এখন বিজ্ঞাপনের পরিবর্তে দেশের বরেণ্য বিজ্ঞানীদের ছবি ও তাদের অবদান প্রদর্শিত হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা ও সঠিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।

শানদং ও আনহুই প্রদেশের পর হেনান, জিয়াংসি এবং হুবেই প্রদেশের শহরগুলোতেও এই প্রচার শুরু হয়েছে। চীনা ডিজিটাল সংবাদমাধ্যম পেংপাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শানদং প্রদেশের হেজে ও জিবো, ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর এবং আনহুই প্রদেশের হেফেই শহরের শপিং মলগুলো থেকে বাণিজ্যিক বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে।

এখন সেখানে চিয়েন শুয়েশেন, তেং চিয়াশিয়ান, চিয়েন সানছিয়াং এবং কুও ইয়ংহুয়াইয়ের মতো বিজ্ঞানীদের বিশাল পোস্টার শোভা পাচ্ছে। হেনান প্রদেশের ঝেংঝৌ, জিয়াংসি প্রদেশের নানচাং এবং হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের প্রধান সড়কগুলোতেও বিজ্ঞানীদের ছবি ও বাণী সংবলিত ডিজিটাল স্ক্রিনগুলোতে প্রচার চালানো হচ্ছে।

গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, চীনের মহাকাশ কর্মসূচির জনক চিয়েন শুয়েশেন এবং পরমাণু বিজ্ঞানী তেং চিয়াশিয়ানসহ অন্যান্য বিজ্ঞানীদের অবদানের বিবরণী এখন বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রদর্শিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন এবং বলছেন, বিজ্ঞাপনের সবচেয়ে দামি স্থানগুলো বরং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বদের জন্যই উৎসর্গ করা উচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

চীনের বিলবোর্ডে বিজ্ঞাপনের বদলে বিজ্ঞানীদের ছবি ও বাণী

আপলোড সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬