ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, নতুন দায়িত্বে শফিকুজ্জামান ভূঞা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। এই বদলির খবর সম্প্রতি আলোচনায় এসেছে, বিশেষ করে তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যের পর।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে।

মাসুদ আলমের নাম আলোচনায় আসার পেছনে রয়েছে ওবায়দুল কাদেরের একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ এই মন্তব্যের পর থেকে মাসুদ আলমকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, নতুন দায়িত্বে শফিকুজ্জামান ভূঞা

আপলোড সময় : ১২:২০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬