ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শ্বাসকষ্টের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়।

জরুরি চিকিৎসা দেওয়ার পর তাকে আরও পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসায় দ্রুত তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রীর আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। এছাড়া কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ

বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা চলছে

আপলোড সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬