ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলাটি করেন ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় তিনি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নিয়ে একটি ফ্ল্যাট দেওয়ার কথা ছিল।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি। পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন, কিন্তু ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করলে বাদীকে হুমকি-ধমকি দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর

আপলোড সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬