ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসাগরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, উদ্বেগ বাড়ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

এল নিনোর প্রভাবে আগস্ট মাসে বিশ্বের মহাসাগরগুলোতে এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট মেরু অঞ্চল বাদে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এর আগে সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০২৪ সালের মার্চে, ২১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। আগস্ট মাসের আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ২০ দশমিক ৯৮ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৩ সালে হয়েছিল, সেটিও ভেঙেছে।

সাধারণত দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের প্রভাবে মার্চ ও এপ্রিল মাসে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। কিন্তু এবার আগস্টেই নতুন রেকর্ড হওয়ায় সমুদ্রের দীর্ঘস্থায়ী উষ্ণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো তৈরি হওয়ায় সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। বিজ্ঞানীদের মতে, শুধু এল নিনোর প্রভাবে এই রেকর্ড তাপমাত্রা তৈরি হয়নি, বরং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনও এর অন্যতম কারণ।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তাপমাত্রা বাড়লে সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি ও তীব্রতা বেড়ে যায়। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মৎস্য ও জলজ চাষের ওপর প্রভাব পড়তে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন জানানো হয়েছে

মহাসাগরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, উদ্বেগ বাড়ছে

আপলোড সময় : ০১:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬