মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না। তিনি একই সঙ্গে দেশটিতে ভয়াবহ মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন।
মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ব্যর্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিচ্ছে না। একই সময়ে তারা বিক্ষোভকারীদের হত্যা করছে, এমনকি যারা বিক্ষোভ করছে না তাদেরও—এমন মাত্রায়, যা আগে দেখা যায়নি।’
তিনি এটিকে নজিরবিহীন মানবিক সংকট হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি এখনই বন্ধ করতে হবে।’
জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছিল, যার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয় ছিল। তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে সেটি ভেস্তে যায়।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।
অনলাইন ডেক্স 























