যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সরানো বা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন।
ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাকে জানিয়েছে যে, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমার ভেতর থেকে সব মাইন সরানো হয়েছে এবং/অথবা ধ্বংস করা হয়েছে। তিনি এর আগে ১৮ আগস্টেও একই ধরনের দাবি করেছিলেন।
বিশ্বের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন পাতা হয়েছিল কি না, তা নিয়ে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী মন্তব্য দেখা গেছে। সর্বশেষ পোস্টে তিনি ইরানকে সতর্ক করে বলেন, নতুন করে মাইন পেতে গেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি চলছে এবং স্পেস ফোর্সের মাধ্যমে প্রণালির প্রতিটি বর্গইঞ্চির ওপর নজর রাখা হচ্ছে। তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর প্রসঙ্গও উল্লেখ করেন।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পেতে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে।
অনলাইন ডেক্স 























