ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি প্রশাসনের পরিত্যক্ত কোয়ার্টারগুলো ছাত্রীদের জন্য বরাদ্দের পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের আবাসন ফ্ল্যাট ও পরিত্যক্ত ভবনগুলো নারী শিক্ষার্থীদের বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। উপাচার্য বলেন, শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত আবাসন কোয়ার্টারগুলোতে তারা অবস্থান না করায়, ভবনগুলো অরক্ষিত থেকে যাচ্ছে এবং পরিত্যক্ত হয়ে পড়ছে।

তিনি আরও জানান, সরকারের নির্ধারিত হাউস রেন্ট অনেক বেশি হওয়ায় শিক্ষক-কর্মকর্তারা সেখানে থাকতে পারছেন না। ফলে, তারা কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে কম খরচে ভালো থাকার সুযোগ নিচ্ছেন।

উপাচার্য সরকারের কাছে নারী শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করার জন্য আবেদন করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এতে অনেক নারী শিক্ষার্থীর ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা হবে।

মতবিনিময় সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আবাসিক বাসায় অতিরিক্ত ভাড়া ও নিরাপত্তাহীনতার কারণে এসব বাসা ফাঁকা পড়ে রয়েছে, যা ভবনের অবস্থা খারাপ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির কার্যালয়ে জামায়াতের আমিরের সফর, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

ইবি প্রশাসনের পরিত্যক্ত কোয়ার্টারগুলো ছাত্রীদের জন্য বরাদ্দের পরিকল্পনা

আপলোড সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬