ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের আইনি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায়। মঙ্গলবার সচিবালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ‘আমরা বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চাই।’

মন্ত্রী ইউএনডিপির সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি রোহিঙ্গা ক্যাম্পের অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইউএনডিপি ক্যাম্প এলাকায় পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করছে বলে জানান প্রতিনিধি।

আবাসিক প্রতিনিধি ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য রোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী সাইবার সুরক্ষা আইন বাস্তবায়নে লজিস্টিক সহায়তা প্রদানের জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান।

মন্ত্রী জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং এটি জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে বলে আশা করা যাচ্ছে। তিনি গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়ারও নীতিগত অনুমোদনের কথা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলাম উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিহারে চাকরিপ্রার্থীদের মিছিল, পুলিশের জলকামান ব্যবহারে উত্তেজনা

ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের আইনি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬