সরকার সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দেশে সার উত্তোলন, বিতরণ এবং সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করবে এবং এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
এছাড়া, প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা করবে।
অনলাইন ডেক্স 





















