ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোর সমালোচনায় ফুটবলের কিংবদন্তিরা, নতুন যুগের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনা করেছেন ফুটবলের কিংবদন্তিরা। বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই তিনি চাপের মুখে রয়েছেন। যদিও তিনি সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন, তবুও সমালোচনা অব্যাহত রয়েছে।

ফিফা ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য মিকেল সিলভেস্ত্রে, লুসি ব্রেঞ্জ এবং এমানুয়েল পেতিতসহ কয়েকজন ফুটবলার একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তারা জানান, বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার ‘মূল আদর্শ’ থেকে দূরে সরে যাচ্ছে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার কিছু ‘লেজেন্ডস’ ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনাকে সমর্থন জানালেও, এবার তাদের মধ্য থেকে একজনের সরাসরি সমালোচনা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

যৌথ বিবৃতিতে ফুটবলাররা উল্লেখ করেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে যে শঙ্কা রয়েছে, আমাদের মধ্যেও ঠিক একই শঙ্কা কাজ করছে। ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় এই খেলাটি মূল আদর্শ থেকে দূরে সরে গেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলি আমাদের চুপ থাকার সুযোগ রাখেনি। যথেষ্ট হয়েছে। নতুন একটি যুগের সূচনার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লবণাক্ত পানি শোধনের উদ্যোগ, ভূগর্ভস্থ পানির চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইনফান্তিনোর সমালোচনায় ফুটবলের কিংবদন্তিরা, নতুন যুগের আহ্বান

আপলোড সময় : ১২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬