ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সৌদি-আমিরাতসহ ৪৫ জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিয়ম ভাঙার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে। তেহরান জানিয়েছে, এসব জাহাজের সঙ্গে সমুদ্রে পণ্য স্থানান্তরের কাজে জড়িত অন্য কোনো নৌযানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের নবগঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ এই তথ্য প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বলেছে, তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা হতে পারে, আটক করা হতে পারে এমনকি তাদের বহন করা পণ্যও জব্দ করা হতে পারে।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তেহরানের এই সতর্কবার্তা এসেছে। কালো তালিকায় রয়েছে অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, এলএনজি ও এলপিজিবাহী জাহাজ এবং পরিশোধিত জ্বালানি পরিবহনকারী ট্যাংকার। তালিকাভুক্ত কয়েকটি জাহাজ আমিরাতের এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড শিপিংয়ের মালিকানাধীন।

ইরানের পোস্টে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে শিপ-টু-শিপ ট্রান্সফারে অংশ নেওয়া অন্য কোনো নৌযানকেও তালিকায় যুক্ত করা হতে পারে। তবে ঠিক কোন কোন নিয়ম ভাঙার কারণে এসব জাহাজকে ‘নন-কমপ্লায়েন্ট’ বলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

যেসব জাহাজ নিজেদের নাম তালিকা থেকে সরাতে চায়, তাদের প্রয়োজনীয় ব্যাখ্যা ও তথ্যসহ ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এদিকে, ইরান সংশ্লিষ্ট নৌপরিবহনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও নৌ অবরোধ আরোপ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

ইরান সৌদি-আমিরাতসহ ৪৫ জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে

আপলোড সময় : ১০:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬