ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন জামায়াতের নায়েবে আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানানোর এক বিশেষ দৃশ্য দেখা গেছে সংসদ ভবনে। রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান এবং তার কপালে চুমু দিয়ে দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পরপরই ঘটে।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

ফলাফল ঘোষণার পর বিরোধীদলীয় নেতাসহ বিরোধী জোটের বিভিন্ন সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন ও দায়িত্ব পালনের আহ্বান

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন জামায়াতের নায়েবে আমির

আপলোড সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬