ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে স্বামী মো. সেলিমের হাতে কোদাল দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সেলিমকে আটক করেছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নুরহাবা (২৫) এবং তার স্বামী মো. সেলিমের বয়স ২৪ বছর। তারা রোহিঙ্গা নাগরিক এবং স্থানীয় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সেলিম মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে কাজ বাতিল হওয়ার খবর পেয়ে তিনি ফিরে আসেন। এ সময় নুরহাবা বাসায় তালা লাগিয়ে বের হচ্ছিলেন এবং সেলিমের কাছে কাজ না করার কারণ জানতে চান। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

বাগবিতণ্ডার একপর্যায়ে সেলিম রাগান্বিত হয়ে নুরহাবাকে কোদাল দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরহাবাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টিপু মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই নুরহাবার মৃত্যু হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেলিমকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুদ্ধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

আপলোড সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬