ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ঘোড়ার ১০টি মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল আটটার দিকে কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্ত এলাকায় মুদিপাড়া গ্রামে এসব পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা ঘাস কাটতে গিয়ে এগুলোর সন্ধান পান। পরে বিষয়টি জানাজানি হলে কৌতূহলী লোকজন সেখানে ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। স্থানীয় বাসিন্দা মো. আজিজুল ইসলাম জানান, ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি ঘোড়ার মাথা ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখেন।

আরেক বাসিন্দা মো. মোস্তফা বলেন, এলাকাটি গভীর বনঘেরা। তিনি জানান, হাঁটাপথের দুই পাশে জঙ্গলের ভেতর ঘোড়ার শরীরের বিভিন্ন অংশ পড়ে ছিল। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা সেখানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন প্রধান জানান, কোনো চক্র এখানে ঘোড়া জবাই করেছে বলে তাদের ধারণা। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ফেলে যাওয়া ঘোড়ার দেহের অংশগুলো মাটিচাপা দেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িত লোকজনকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জনসভায় ছাত্রলীগের নাম উল্লেখ করে বিতর্কে ইউএনও শিল্পী রানী মোদক

গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার

আপলোড সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬