ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রাব্বি হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে রাব্বি হত্যা মামলার প্রধান আসামি আবদুল খালেক (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত রাব্বি (২৫) নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাইস্কুল রোডের মোড়লবাড়ি এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি মাসকান্দা এলাকার আকাশ কম্পিউটারে চাকরি করতেন। হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ ও ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পর র‍্যাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আট ঘণ্টার মধ্যে আবদুল খালেককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডে সরাসরি চারজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং তাদের পেছনে আরও ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ থাকতে পারে। ঘটনার আগের দিন দুই পক্ষের মধ্যে একটি সালিস হয়েছিল, তবে তা চাঁদাবাজি-সংক্রান্ত বিরোধের কারণে হয়েছিল কি না, তা নিশ্চিত নয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতের বাবা মোবারক হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে রাব্বি হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬