সুনামগঞ্জ জেলার কয়েকটি এলাকায় শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের কাজের জন্য শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।
এছাড়া, দফতরের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়েছে।
অনলাইন ডেক্স 























