ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দারুস সালামে অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২১৩ Time View

রাজধানীর দারুস সালাম থানাধীন বাগবাড়ী এলাকায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দারুস সালাম থানাধীন বাগবাড়ী এস.এ খালেক সিটি, প্লট নং-২৫-এর নির্মাণাধীন ভবন সংলগ্ন দক্ষিণ পাশে ড্রেনের পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

দারুস সালাম থানা সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে। কেউ যদি পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে দারুস সালাম থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৯৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৯০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিহারে পুলিশের ওপর হামলা, আসামি পালিয়ে গেলেন জনতার সহায়তায়

দারুস সালামে অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ

আপলোড সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬